1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাঙ্গলকোটে চুরির অপবাধে চার এতিম ছাত্রকে পিটুনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

নাঙ্গলকোটে চুরির অপবাধে চার এতিম ছাত্রকে পিটুনি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৬৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের বাগমারা মসজিদের দান বাক্সের টাকা চুরির অপবাদে বাগমারা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪ ছাত্রকে বেড়ধক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সেক্রেটারি নিজাম উদ্দিন নিজাম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

২৫ মার্চ বুধবার এশার নামাজের পর ওই এতিমখানায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নিজাম বাগমারা গ্রামের মাস্টার আব্দুল মান্নানের ছেলে ওই গ্রামের জামে মসজিদ কমিটির সেক্রেটারি নিজাম উদ্দিন নিজাম।
আহতরা হলেন বাগমারা গ্রামের জাকের হোসেনের ছেলে সাহাদাত হোসেন বিজয় (১০), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রাফি হোসেন (১০)ও পাশ্ববর্তী ধাতিশ্বর গ্রামের বেছু মিয়ার ছেলে সাহাদাত হোসেন(৯),বাগমারা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ মানিক (১১)।

তাদররকে পেটাতে লাঠি নিয়ে আসে বাগমারা হাফিজিয়া মাদ্রাসার অস্থায়ী শিক্ষক একই গ্রামের হাফেজ জাহিদ ও মসজিদ ক্যাশিয়ার মাস্টার জসিম উদ্দিন।
স্হানীয় সূত্র জানায়,২৫ মার্চ মাদ্রাসা বন্ধ হলে সকলে বাড়ী ছলে যায়,আহত চার এতিম ছাত্রকে
মাদ্রাসায় রেখে দেয় ঐ দিন এশার নামাজের পর বাগমারা জামে মসজিদের দানবাক্সের টাকা চুরির অভিযোগ এনে চার ছাত্রকে লাঠি ও বাঁশ দিয়ে বেড়ধক পিটানোর অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত নিজাম উদ্দিন নিজাম বলেন, স্বীকারোক্তি আদায়ের জন্য কয়েকটা বাড়ী দিছি।

মৌকরা ইউপির চেয়ারম্যান আবু তাহের বলেন, বিষয়টি এখনো আমি জানিনা,খতিয়ে দেখবো প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল (২৮ মার্চ) পৌনে পাঁচটা বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি।অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।তার পরও আমি খতিয়ে দেখবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন