1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সামাজিক মাধ্যমে পদ্মা সেতুর ছবি-ভিডিও-তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সামাজিক মাধ্যমে পদ্মা সেতুর ছবি-ভিডিও-তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ১৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পদ্মা সেতুর নির্মাণ কাজ বা নির্মাণ এলাকার ছবি-ভিডিও বা কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে এ প্রকল্পে কর্মরতদের নির্দেশনা দিয়েছেন এ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম।

শনিবার এ-সংক্রান্ত একটি চিঠি প্রকল্প সংশ্লিষ্ট শ্রমিক, ঠিকাদার, প্রকৌশলীসহ ৮ জায়গায় পাঠানো হয়।

ওই চিঠিতে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পদ্মা সেতু সংশ্লিষ্ট কোনো ভিডিও, ফটো বা এ-সম্পর্কিত বার্তা তারা শেয়ার করতে পারবেন না।

পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্পে প্রকৌশলী, ঠিকাদারসহ অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ কাজ করেন। সামনে জনবলের সংখ্যা সাত থেকে আট হাজার মানুষ হবে।

সবাই ঢালাওভাবে তথ্য ও ছবি শেয়ার করলে বিভ্রান্তিকর ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে।

তিনি বলেন, এখন হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের সবাই তো আর পদ্মা সেতুর অগ্রগতির কথা বা প্রকল্পের তথ্যের কথা জানাতে পারে না। সবাই তো বলতে পারে না যে কয়টি স্প্যান বসানো হয়েছে। সবাই যার যার আইডি থেকে যা ইচ্ছা শেয়ার দেবে তা তো হতে পারে না। এখন থেকে নির্দিষ্ট কয়েকজনই এ বিষয়ে তথ্য দেবেন।

তিনি জানান, তবে কাজের প্রয়োজনে পদ্মা সেতুর কোনো তথ্য বা ছবি শেয়ারের প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইমেইলে ও ক্ষুদে-বার্তায় পাঠানো হবে।

এখন থেকে প্রকল্প পরিচালক ও প্রকল্পের জন সংযোগ কর্মকর্তারা তথ্য শেয়ার করবেন বলে জানান শফিকুল ইসলাম।

তিনি জানান, গণমাধ্যম কর্মীরা যথাযথ অনুমোদন নিয়ে ছবি ও তথ্য সংগ্রহ করে এবং তার সঙ্গে কিংবা জনসংযোগ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রচার করতে পারবেন।

পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকেৌশলী হুমায়ূন কবির রোববার দেশ রূপান্তরকে জানান, আমরা যারা প্রকৌশলী বা এখানে কর্মরত তারা ভিডিও, ছবি অথবা কোনো তথ্য ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে দিতে পারব না। তবে মেইলে দিতে পারবে।

তিনি জানান, ১৯ আগস্ট সেতু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা আসে। যার প্রেক্ষিতে সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম শনিবার চিঠি দিয়ে সবাইকে জানিয়েছেন।

সম্প্রতি পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের অনেক জিনিস ভাঙনের কারণে তলিয়ে যায়, এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন