1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সজিবুল হৃদয় এনটিভি অনলাইনের নাটোর (লালপুর ও বাগাতিপাড়া) প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অভিযুক্ত ব্যক্তি বজলুর রহমান উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরপর থেকে উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হয়েছে। ধারাবাহিকভাবে এসব কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত বজলুর রহমান।

সংবাদকর্মী সজিবুল হৃদয় জানান, আমাকে ফোন করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি বাড়ি ফিরতে পারব না। হুমকির কলের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। মাদক কারবারি ও মাদকসেবীরা চাচ্ছে না পুলিশের তৎপরতা ও ইতিবাচক কার্যক্রমগুলো গণমাধ্যমে প্রকাশ পাক। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে রাতে লালপুর থানায় জিডি করেছেন।

এ ঘটনাকে উদ্বেগজনক প্রকাশ করে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

এ বিষয়ে অভিযুক্ত বজলুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন