
শরিফুল হাসান, (ফরিদপুর) সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের ইনসিনিয়াত বিপ্লব বাংলাদেশ গত রাষ্ট্রীয় নির্বাচনের মনোনীত প্রার্থী ও মানবতার সেবক আকরামুজ্জামান এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব প্রবর্তক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর উদ্ধৃতি তুলে ধর বলেন
“অবরুদ্ধ সত্য ও পরাজিত জীবন নিপীড়িত মানবতা মুক্তি ও বিজয়ের লক্ষ্যে পালিত হোক সকল ঈদ ”
আকরামুজ্জামান আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের মহান শিক্ষা নিয়ে আগত এক পবিত্র উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করাবে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “আসুন আমরা ঈদের এই পবিত্র আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করি। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব হবে।”
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, ঈদুল ফিতর যেন নগরকান্দা-সালথা সহ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পাশাপাশি তিনি কামনা করেন, এলাকার মানুষ যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বসবাস করতে পারে এবং উন্নয়নের ধারায় আরও এগিয়ে যেতে পারে।
শেষে তিনি দেশবাসীসহ নগরকান্দা-সালথার সর্বস্তরের জনগণকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবার জীবন হোক আনন্দময় ও নিরাপদ।
