
আল ইমরান গোপালগঞ্জ:
গোপালগঞ্জ জেলার ২০২৫ সালের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন কাশিয়ানী থানার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। বর্তমানে তিনি কাশিয়ানীতেই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বরত আছেন।
গত সোমবার (২৩’ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মে. হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টুসহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ মাহফুজুর রহমান’কে এ সম্মাননা দেওয়া হয়েছে।
