
এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।
পঞ্চগড়ে প্রান্তিক চাষীদের সাথে সেচ সংক্রান্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের আয়োজনে বুধবার সকালে মাগুড়া প্রধান পাড়া গ্রামের চাষীদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে ফশল চাষাবাদে সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে নদী খাল বিলের উপরিভাগের পানি ব্যবহারের আহ্বান জানানো হয়। পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ্যের নির্বাহী পরিচালক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয় কতৃপক্ষ্যের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো: কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডয়লেন। এসময় তিনি বলেন পঞ্চগড়ের পানি দেশের সবচেয়ে সুপেয়। এ অঞ্চলে চাষাবাদে খুব বেশি পানির প্রয়োজন পড়েনা। ভুগর্ভস্থ পানি ব্যবহার করলে সুপেয় পানির স্তর নিচে নেমে যাবে। পানি নষ্ট হবে। তাই উপরিভাগের পানি বিশেষ করে নদী, পুকুর, খালবিলে জমাকৃত পানি ব্যবহার করলে ফশল যেমন ভালো হবে তেমনি পানিও নষ্ট হবেনা। অনুষ্ঠানে প্রান্তিক চাষীরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন । এসময় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, পঞ্চগড় জোনের সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম প্রমুখ। পরে জয়পুর হাট ও বৃহত্তর দিনাজপুর কৃষি উন্নয়ন প্রকর্ল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।
