1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এডাব ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন; সভাপতি শাহ্ আলম খলিফা, সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

এডাব ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন; সভাপতি শাহ্ আলম খলিফা, সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এডাব ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন; সভাপতি শাহ্ আলম খলিফা, সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ-ছবি- ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠি সংবাদদাতা :

বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডুমাউস, ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর সভায় সদস্যদের উপস্থিতিতে এ কমিটি অনুমোদিত হয়।

জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি এনএমএস’র নির্বাহী পরিচালক খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা’র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, এসইউএস’র নির্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস’র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন’র নির্বাহী পরিচালক মোসা: ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০২৬-২০২৮ইং সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন