
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার শিবগঞ্জে রুপালী ব্যাংক পিএলসি’র নতুন মাত্রায় ব্যবসায়িক কার্যক্রমের পথচলা শুরু হয়েছে।
রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা সদরের মন্ডল মার্কেটের ২য় তলায়
এ নতুন ব্যবসায়িক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
তিনি বলেন, রুপালী ব্যাংক গত ৫৩ বছর ধরে গ্রাহকদের সেবায় কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাসহ সকল ডিজিটাল ও স্মার্ট সেবা দেওয়ার ক্ষেত্রে এ ব্যাংকে নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে।
রুপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন, রুপালী ব্যাংক পিএলসি’র বগুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো.মাহবুর রহমান, শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার
ডা.মাহবুব হাসান।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, রুপালী ব্যাংক পিএলসি’র শিবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম, ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী খালিদ হাসান আরমান, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান, ভবন মালিক শরিফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন।
অনুষ্ঠানে রুপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, রুপালী ব্যাংক পিএলসি’র বগুড়া জোনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক আবু সাঈদ মো. আল ইমরান, বগুড়া কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, মহাস্থান শাখার শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার সাহা, মোকামতলা শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সাত্তারসহ দেড় শতাধিক গ্রাহক অংশগ্রহন করে।
প্রসঙ্গতঃ বিগত বছর ধরে শিবগঞ্জ হাইস্কুল রোডে স্বল্প পরিসর বিশিষ্ট ভবনে তাদের কার্যক্রম পরিচালিত হতো। গ্রাহকদের চাহিদা ও যুগের সাথে তাল মেলাতে পুরাতন অফিস ছেড়ে দিয়ে উপজেলা সদরের নিমতলায় মন্ডল মার্কেটের ২য় তলায় নতুন ভবনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো।
