1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে  বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে  বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায়  কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ।

এসময়বক্তারা বাল্য বিবাহ’র ফলে একটি পরিবার, সমাজ ও জাতির উপর কিরুপ সমস্যার সৃষ্ঠি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন