1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম  সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক  সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  দুপুর ২টায় সদর সাব-রেজিস্ট্রার অফিসের হল রুমে এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহবায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ সবুজ মিয়া।  নব-নির্বাচিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবেন।

গত ১ আগস্ট সকলের সম্মতি ক্রমে কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুস বলেন“দলিল লেখক সমিতির স্বার্থে নতুন নেতৃত্বকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন