1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উদ্বোধন হইলো মাওলানা ভাসানী সেতু তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ এই সেতু  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

উদ্বোধন হইলো মাওলানা ভাসানী সেতু তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ এই সেতু 

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

গাইবান্ধা-চিলমারী সংযোগে নতুন সেতু চালু, উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতি হবে আরও গতিশীল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর পর্যন্ত তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনের পর সেতুটি বিকালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয়রা আশা করছেন, নতুন সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে এবং অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।

নির্মাণকাজ শেষে এই সেতু দিয়ে নদীর দুই পাশে বসবাসকারী মানুষদের যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে। দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হওয়ায় স্থানীয় ব্যবসা ও পণ্য পরিবহনও সুবিধাজনক হবে।

এই সেতু উদ্বোধনের ফলে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অঞ্চলটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন