1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে হিন্দু পরিবারে হামলা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কুড়িগ্রামে হিন্দু পরিবারে হামলা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

কুড়িগ্রাম সংবাদদাতা।।

কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের হিন্দু পরিবারের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব নাগেশ্বরীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মৃত কালীপদ দাসের সহধর্মিনী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস বক্তব্য দেন।

এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজারে অবস্থিত জমিতে বসতভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন। পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত গত-(২৭জুলাই) রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০মিনিটে লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসতবাড়িতে অতর্কিত হামলা করে বাড়িঘর ভাঙচুর চালানো সহ মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে পিটিয়ে আহত করে। ভুক্তভোগীরা প্রাণে  অতঃপর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগও করেছেন।

ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাসের পরিবার জানায়, গত-২৮জুলাই গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ও পরিবারের সদস্য মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করায়  হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাগেশ্বর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন