1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সকলকে একসাথে কাজ করার আহবান- ভিসি নুসরাত সুলতানা    - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সকলকে একসাথে কাজ করার আহবান- ভিসি নুসরাত সুলতানা   

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সভায় আলোচকবৃন্দ কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তারা জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ,আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের সীমান্ত এলাকা সংযুক্ত। এখানে সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যাও কম নয়। কাজেই এই এলাকা মাদকমুক্ত করাই একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ  মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জেলার মাদক প্রতিরোধে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদা তৎপর রয়েছে। এছাড়াও মাদক প্রতিরোধে জেলার সর্বত্র অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা সমাবেশ অব্যাহত থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমূখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন