1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারি রাস্তা দখল করে বেড়া,ভোগান্তিতে অবরুদ্ধ পরিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সরকারি রাস্তা দখল করে বেড়া,ভোগান্তিতে অবরুদ্ধ পরিবার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম সদর উপজেলার,ভোগডাঙ্গা ইউনিয়নের,পরমালী মাঠের পাড় এলাকায় এ ঘটনা ঘটে,রাস্তা বন্ধ করে বৃক্ষরোপণের অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়,সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী মাঠের পাড় এলাকার অবরুদ্দি মিয়ার সাথে এক‌ই এলাকার আব্দুল খালেক ও তার ভাই কাশের এর সহিত জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে খালেক ও কায়েম তার দলবল নিয়ে অবরুদ্দি মিয়া ও তার সহোদরের বাড়ি থেকে বের হ‌ওয়া একমাত্র রাস্তা ঘেরাবেড়া দিয়ে আটকিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ওই পরিবার। এতে বাঁধা দিলে তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বলে তারা জানান। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাঈদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক তার নির্দেশে গ্রামপুলিশ দিয়ে ঘেরাবেড়া অপসারণ করে দেয়। পড়ে, কিছু দিন যেতে না যেতেই আবারও তাদের যাতায়াতের রাস্তাটি আবারো বন্ধ করে দেয় আব্দুল খালেক গং।


এ-বিষয়ে ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাঈদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি অবগত আছি গতোবার আমি গ্রাম পুলিশ দিয়ে বেড়া সরিয়ে দিছি,এবার আবার বেড়া দিয়েছে, আসলে লোক গুলো সুবিধার না,আমি আর একবার কথা বলে দেখি।

এদিকে সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাল জানান  বিষয়টি অবগত আছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন