1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুর যুব সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুর যুব সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আজাদুল হক আজাদ,উলিপুর(কুড়িগ্রাম) ।।

৫ জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন, বৃক্ষরোপণ এবং প্লাস্টিক দূষণ রোধে লিফলেট বিতরণ কর্মসূচি।

এই আয়োজনকে সফল করতে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ সংগঠন—মিশন গ্রীন বাংলাদেশ, বেলা, ক্যাপস ব্র্যাক ইউনিভার্সিটি,  ইউথ, ফাউন্ডেশন অফ বাংলাদেশ, তরুপল্লব এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থা।

মানববন্ধনে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এরপর পরিবেশবান্ধব বার্তা নিয়ে একটি র‍্যালি বের হয় দুর্গাপুর বাজার ও আশপাশের এলাকায়। র‍্যালি শেষে বাজারের বিভিন্ন প্লাস্টিক বিক্রেতার মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং প্লাস্টিক ব্যবহারের কুফল ও বিকল্প ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়।

দুর্গাপুর যুব সংগঠনের সভাপতি জনাব আজাদুল হক বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, এটি জলবায়ু নিয়ন্ত্রণ, বায়ু বিশুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য রক্ষায় বড় ভূমিকা রাখে। অন্যদিকে, প্লাস্টিক দূষণ আমাদের জল, মাটি ও পরিবেশকে চরম হুমকির মুখে ফেলে।” তিনি আরও বলেন, “তাই এখনই সময়, প্লাস্টিক নয়—প্রকৃতি বেছে নেওয়ার।”

পরে স্থানীয় বিভিন্ন শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সবার মধ্যে গড়ে ওঠে একটি সবুজে সচেতনতা।

দুর্গাপুর যুব সংগঠন বিশ্বাস করে—সবুজে বাঁচি, সচেতন হই। পরিবেশ রক্ষায় একসাথে পথ চলি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন