1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশিয়ানীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক’এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় একটি সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়।

গতকাল সোমবার উপজেলার উত্তর ধানকোড়া বটতলায় রাতইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এমদাদুল হক একজন ভালোমানুষ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র একজন একনিষ্ঠ কর্মী। কিছু দুষ্কৃতকারী বেক্তিরা ষড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূয়া সংবাদ প্রকাশ করে তার সম্মান ও দলিয়ো ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনের প্রধান আলোচক- ইমদাদুল হক লিখিত বক্তব্যে বলেন, গত ০৪’ই মে (রবিবার) উত্তর ধানকোড়া বটতলায় আমার বিরুদ্ধে বাচ্চু শেখ, রবিউল মেম্বার, মামুন সরদার, আখের শেখ, আসলাম ফকির, মশিউর শেখ’এরা মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজি, জবরদখল অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেছে। তারা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশপ্রণদিত ভাবে আমাকে ও আমার দলকে ছোট করার জন্য প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে।

প্রকৃত ঘটনাটি হলো, উল্লেখিত বাচ্চু শেখের ভাগ্নী রহিমা বেগম তার মামা বাচ্চু শেখের কাছ থকে ২০২৩’ইং সালে ৮.৫৬ শতাংশ জমি ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা দিয়ে স্ট্যাম্প চুক্তিতে ক্রয় করে বসবাস করে আসছে। রহিমা বেগম তার মামা’কে দীর্ঘদিন ধরে জমির দলিল করে দেওয়ার কথা বললে তিনি(বাচ্চু শেখ) নানান তালবাহানা করেন। বাধ্য হয়ে জমির ক্রেতা রহিমা বেগম গ্রামবাসীর স্মরণাপন্ন হন। আমি সমাজের একজন মানুষ হিসাবে গত ২৯-০৪-২০২৫ তারিখ সামাজিক বিচারে অংশগ্রহণ করি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী কুরবানী ঈদের পর জমি বিক্রেতা বাচ্চু শেখ তার ভাগ্নী রহিমা বেগম’কে জমিটি দলিল করে দিবেন। বাচ্চু শেখ এবং রহিমা বেগম বিচার সিদ্ধান্ত মেনে নেওয়ার পর শুধুমাত্র কুচক্রীমহলের কূ-মন্ত্রনায় বিবাদীরা প্রকৃত ঘটনা আড়াল করে আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে। এতে আমি রাজনৈতিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হই। এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও প্রকৃত ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আনিচুর মির, সহ-সাংগঠনিক মোঃ ফায়েকুজ্জামান মুন্সী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল আলম মুন্না, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লালচাঁন ফকির, সদস্য মোঃ রেজাউল করিম, রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মান্নান খাকি, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক ফকির সহ এলাকাবাসী এবং ইলেকট্রনিক্স-প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন