1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাকটি থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন