1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি, ভয়ে মানবেতর জীবনযাপন হৃদয়ের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি, ভয়ে মানবেতর জীবনযাপন হৃদয়ের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার, লাইভনিউজ।।

মাদারীপুরের চরমুগরিয়া মাৰ্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের পিছনের ঈদগাহ্ মাঠে চাঁদা না দেওয়ায় দুইজন স্বেচ্ছাসেবককে মারধর এবং হত্যার হুমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করার কথা বললে ভুক্তভোগীদের গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে দুর্বিত্তরা। সন্ত্রাসীদের ভয়ে ঘরের মধ্যে মানবেতর জীবনযাপন ভুক্তভোগীদের।  আইনি সহায়তা পেতে প্রসাশনের সহায়তা কামনা।

আরো অভিযোগ উঠেছে, মামলা করলে বাদীদের পিটিয়ে হত্যা করা হবে— সন্ত্রাসীদের এমন হুমকিতে ভুক্তভোগী মোঃ হৃদয় খালাসী এবং মোঃ সাব্বির হোসেন মাতুব্বর অভিযোগ ও মামলা করার সাহস পাচ্ছে না। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ হৃদয় খালাসী বলেন, ” আমি মাদারীপুর জেলা বন্ধুমহল ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। দীর্ঘদিন যাবত অসহায় মুমূর্ষ রক্তশূন্য রোগীদের বিনামূল্য রক্তদান, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন আর আর রক্তদানে মানুষকে উৎসাহিত করে আসছি। সম্প্রতি আমি এবং আমার আরেকজন স্বেচ্ছাসেবী ভাই একটা ক্যাম্পেইন করতে গিয়েছিলাম মাদারীপুরের চরমুগরিয়া মাৰ্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের পিছনের ঈদগাহ্ মাঠে। যাতে ওই দিক থেকে নতুন কিছু ডোনার পাওয়া যায় আর আর মানুষকে রক্তদানে উৎসাহিত করা যায়।  কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা ক্যাম্পেইন করতে ব্যর্থ হই। আর আমাদের সাথে চরম হতাশাজনক একটি দুর্ঘটনা ঘটে গেছে।  ওইখানে কিছু লোকজন আমাদের কাছে চাঁদা দাবি করে ক্যাম্পিং করার জন্য। আমরা টাকা দিতে কোনোভাবেই রাজি হয়নি। এই নিয়ে  আমাদের দুই পক্ষের মাঝে প্রচুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাদের দুইজনকে প্রচুর মারধর করে।

এসময় আমাদের ডাক-চিৎকার শুনে স্থানীয় অনেকে এসে আমাদের উদ্ধার করে এবং আমাদের বাড়িতে ফিরতে সাহায্য করে।পরেরদিন সকালে ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের কয়েকজন রামদা নিয়ে আমাদের দুইজনের বাড়িতে এসে ৫০ হাজার টাকা করে দাবি করে ও কোথাও কোন সাক্ষী দিলে পিটিয়ে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ‘এখন প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজ সন্ত্রাসীরা  আমাদের দুইজনের বাড়ীতে এসে আমাদের বিভিন্নভাবে হুমকি দিতেছে ।

কখনো নগদ অর্থ চাইছে, কখনো হত্যার হুমকি দিচ্ছে আবার কখনো গ্ৰাম  ও দেশ ছাড়ার হুমকি দিচ্ছে।’ আমরা ভয়ে কোন আইনগত ব্যাবস্থা নিতে সাহস পাচ্ছিনা। ”

তবে এব্যাপারে আরেক ভুক্তভুগী মোঃ সাব্বির হোসেন মাতুব্বর কিছু বলতে সাহস পায়নি।

স্থানীয় জনগণের ভাষ্যমতে জানা যায়, অভিযুক্ত চাঁদাবাজ সন্ত্রাসীরা স্থানীয়ভাবে অনেক ক্ষমতাধর এবং জনবলের অধিকারী।

মাদারীপুর সদর থানার এস আই সাব্বির জানান, ওসি স্যার ‍অফিসে নেই তবে থানায় এসে অভিযোগ করলে ওসি স্যারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন