1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পরিবর্তন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পরিবর্তন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকার ছুটি ঘোষণা করায় দুই বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুই বিসিএসের নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ বদলে দেয়া হয়।

আদেশে বলা হয়, ৩৬ ও ৩৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের ১ এপ্রিল যোগ দেয়ার কথা থাকলেও ওই দিন সরকারি ছুটি থাকায় তাদের আগামী ৬ এপ্রিলে যোগ দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্ট এক পর্যবেক্ষণে বুধবার (২৫ মার্চ) বলেছেন, প্রাণঘাতী ও মারাত্মক সংক্রামক করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এ ভাইরাস প্রতিরোধের একমাত্র সমাধান হচ্ছে দেশ লকডাউন করা। এ ভাইরাসকে জাতীয় শত্রু আখ্যা দিয়ে হাইকোর্ট বলেন, করোনা মোকাবিলায় মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে যেমন সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এখনও সেভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী ও তার সরকারের ওপর আস্থা রাখতে হবে। যেসব নির্দেশনা দেবে তা মেনে চলতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন