1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল গ্রেফতার  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পলাশবাড়ী কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধা পলাশবাড়ী~সাদুল্লাপুর আসনের সাবেক এমপি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপির ছোট ভাই বাংলাদেশ কৃষকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম পাপুলকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী  উপজেলা পরিষদ গেট থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে প্রকাশ, পলাশবাড়ীর উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ানের রামপুর গ্রামের মন্টুর ছেলে সবুজ মিয়া তার ছোট ভাই রানা মিয়াকে বরিশাল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার কথা বলে ১০ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২৬ তারিখ বৃহস্পতিবার স্থানীয়রা পাপুলকে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়।  পুলিশ খবর পেয়ে পাপুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পলাশবাড়ী থানার ওসি কেএম আজমিরুজ্জামান আটকের  বিষয়টি নিশ্চিত করেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন