1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪১৩ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

৪১৩ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলতি বছর সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৪১৩ হজযাত্রী।

বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হজফ্লাইট যাত্রা শুরু করে।

সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন আরও ৪১৯ জন।

ভোর সাড়ে পাঁচটায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এ ফ্লাইটেরও উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি এবং সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে দুই হাজার ৭৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।

তবে বুধবার (৮ মে) পর্যন্ত হজে যেতে ভিসা পেয়েছেন ৪২ হাজার ৮৪৬ হজযাত্রী। অর্থাৎ ৪০ হাজার ৪৬৫ জনের এখনো ভিসা হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন