1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সেই ৮ নৌ-কর্মকর্তাকে ছেড়ে দিল কাতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সেই ৮ নৌ-কর্মকর্তাকে ছেড়ে দিল কাতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে কাতার। তাদের মধ্যে সাতজন ইতোমধ্যে দেশেও ফিরেছেন।

গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারত সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ১৮ মাস কারাভোগ শেষে দেশে ফেরেন তারা। খবর এনডিটিভির।

ভারতীয় নৌবাহিনীর এই আট কর্মকর্তাকে ২০২২ সালের অক্টোবরে গ্রেফতার করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তারা কাতারের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলে গুপ্তবৃত্তির অভিযোগ উঠেছিল। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।

মৃত্যুদণ্ড পাওয়া আটজন হলেন- ক্যাপ্টেন নভতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।

গত বছরের ডিসেম্বরে তাদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিল কাতারের আদালত। সাজা কমিয়ে তাদের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। ভারত সরকারের পক্ষ থেকে কাতারের আদালতে আনুষ্ঠানিকভাবে সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তারপরেই তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।

মুক্তি পাওয়া আটজনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের আমিরকে তাদের মুক্তি দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

কাতারের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে আসার পর নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, ভারতে ফিরতে পেরে আমরা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। তার সহযোগিতায় আমরা ছাড়া পেয়েছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন