1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা ও নিরপেক্ষতার পাশাপাশি কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এর আগে, সকালে ঢাকার রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বৈঠক হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দেন।

বৈঠক নিয়ে সাংবাদিকদের ইসি মো. আলমগীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ মোকাবিলায় পরামর্শ দিয়েছে কমিশন।

বিএনপিসহ অন্যান্য দলের আন্দোলনের বিষয় নিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচন কমিশন ভয় পাচ্ছে না। নির্বাচনের বিপক্ষে আন্দোলনের কোনো লক্ষণ দেখিনি। এ ধরণের কর্মসূচিতে ভয় না পাওয়ার জন্য প্রার্থীরাই সাহস যোগাচ্ছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন