1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মগবাজারে ব্যবসায়ীর বাসায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

মগবাজারে ব্যবসায়ীর বাসায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর হাতিরঝিল বড় মগবাজারের একটি বাসা থেকে ফারজানা (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বড় মগবাজারের একটি ভবনের তৃতীয় তলার বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ রাকিবুল আলম এ তথ্য জানিয়েছেন।

রাকিবুল আলম আরও বলেন, শাহাবুদ্দিন সবুজ নামের টায়ার ব্যবসায়ীর বাসায় ফারজানা গৃহকর্মী হিসাবে কাজ করত। সবুজ ব্যবসায়িক কাজে বরিশালে গিয়েছিলেন। শনিবার রাত দেড়টার দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমের বাথরুমের দরজা বন্ধ পান। বাথরুমের দরজার নক করেন। কোনো সাড়া না পেয়ে বাসার সবাই মিলে দরজা ভেঙে ফেলেন। বাথরুমের কাপড় টানানোর রডে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে ছিল ফারজানা। লাশ নামিয়ে মেঝেতে রেখে পুলিশকে সংবাদ দেন।

গৃহকর্তা শাহাবুদ্দিন সবুজ জানান, ফারজানা তার বাসায় তিন বছর ধরে গৃহকর্মী হিসাবে কাজ করে আসছিল। কি কারণে আত্মহত্যা করেছে, তা জানতে পারেননি। তার স্ত্রী ক্যানসারের রোগী। ফারজানা ছাড়াও ৯ বছর ও ১২ বছর বয়সি দুই ছেলে বাসায় ছিল।

তিনি আরও জানান, ফারজানা ভোলা তমিজ উদ্দিন উপজেলার চর জহুরদ্দিন গ্রামের রবিউল ও মা আছিয়া বেগমের মেয়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন