1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সিআইজি মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

জামালপুরে সিআইজি মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় জামালপুরে সিআইজি মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জামালপুর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়। জামালপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ ময়নুল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শরীফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সিআইজি মৎস্য চাষীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় মৎস্য কর্মকর্তাবৃন্দসহ সিআইজি মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন