1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা নিষেধাজ্ঞা বাড়াল সিঙ্গাপুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

করোনা নিষেধাজ্ঞা বাড়াল সিঙ্গাপুর

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

করোনা মহামারিকালে বুধবার সর্বোচ্চ ১৮ জন মৃত্যুর পর আরও এক মাস বিধিনিষেধ বাড়িয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানায়, পরিস্থিতি বিবেচনা করে চলমান নিষেধাজ্ঞা ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার দেশটিতে ৩ হাজার ৮৬২ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৬৩০ সংক্রমণ অভিবাসী শ্রমিকদের ডরমিটরির সঙ্গে যুক্ত। বাকি সংক্রমণ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্রমাগত চাপ স্থিতিশীল হতে আরও সময় লাগবে।

আরও জানানো হয়, হাসপাতালগুলোকে দীর্ঘস্থায়ী ও বেশি রোগীর চাপ নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে হাসপাতালগুলোকে শক্তিশালী করার জন্য যা যা দরকার তা করা হচ্ছে।

তবে সিঙ্গাপুরে কভিড-১৯ টাস্কফোর্সের কো-চেয়ার লরেন্স ওয়াং বুধবার বলেন, স্বাস্থ্যকর্মীরা ‘টানা কাজ করছে ও ক্লান্ত’। বর্তমানে স্বাস্থ্যসেবা খাত ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে জুনে সিঙ্গাপুর জানিয়েছিল, তারা জিরো-কভিড কৌশল ত্যাগ করে ভাইরাসের সঙ্গে বসবাসের নতুন পরিকল্পনা করছে। উচ্চ টিকার হারের কারণে এ সিদ্ধান্ত নেয়, যা ছিল বিশ্বের মধ্যে শীর্ষে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অক্টোবরের শুরুতে জনসংখ্যার ১৯.৮৪ ভাগ পুরোপুরি টিকা নিয়েছে ও ৮৫ ভাগ পেয়েছে প্রথম ডোজ।

এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে ডেল্টার দাপটে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে আসরে হয় সিঙ্গাপুরকে।

করোনায় সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৭ জন ও মারা গেছে ২৬৪ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন