1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৯২ কর্মকর্তার পদোন্নতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

৯২ কর্মকর্তার পদোন্নতি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

৯২ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে

এছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও ৩ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সবমিলিয়ে পদোন্নতি পেয়েছেন মোট ৯২ জন কর্মকর্তা।

এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্মসচিব পদ মর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এর মধ্যে ৯২ জনকে পদোন্নতি দেওয়া হয়। বাকি দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি।

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন