1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কিউবার সরকার বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কিউবার সরকার বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
People clash with plain clothes police during protests against and in support of the government, amidst the coronavirus disease (COVID-19) outbreak, in Havana, Cuba July 11, 2021. REUTERS/Alexandre Meneghini

অনলাইন ডেস্ক।।

কিউবার সরকার বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, হাভানা শহরতলির বাসিন্দা ডিউবিস লরেনসিও তেজেদা সোমবারের সংঘর্ষে মারা যান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই ব্যক্তি সরকারি স্থাপনায় হামলা করেন। এ সময় আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তা বাহিনী আগে বিক্ষোভকারীদের আক্রমণ করেন।

গত রবিবার হাভানায় প্রথম বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে সরকার-বিরোধী স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ।

এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ। তবে বিক্ষোভকারীদের বক্তব্য, শুধু মঙ্গলবারই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার সমর্থকরাও রাস্তায় নেমে পড়েছেন। কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। তাদের অভিযোগ, মার্কিন চক্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন একদল মানুষ।

বিক্ষোভকারীদের বক্তব্য, কিউবায় খাদ্যাভাব শুরু হয়েছে। ওষুধ মিলছে না। চাকরি নেই। তারই মধ্যে নতুন করে কভিড সংক্রমণ বেড়েছে। সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

কিউবার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির প্রধান মিগেল দিয়াজ কানেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মার্কিন মদতেই বিক্ষোভ শুরু হয়েছে। শক্ত হাতে তা রুখে দেওয়া হবে। মঙ্গলবারও টেলিভিশন-বক্তৃতায় বিক্ষোভ থামানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন