1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিলেটে আবার দুই দফা ভূমিকম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সিলেটে আবার দুই দফা ভূমিকম্প

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সিলেটে সোমবার দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ও ৬টা ৩০ মিনিটের দিকে দুই দফা ভূকম্পনে কেঁপে ওঠে সিলেট।

এতে নগরের বিভিন্ন বিপণিবিতান ও আবাসিক ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে সড়কে অবস্থান করতে দেখা যায়।

এর আগে সিলেটে গত ৩০ মে ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে ও শনিবার সকাল এবং দুপুরে পাঁচ দফা ভূকম্পন অনুভূত হয়। সব কটির উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেট অঞ্চলে। ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৮।

সিলেটে সম্প্রতি কয়েক দফা ভূকম্পনের কারণে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ২৪টি ভবনের তালিকা প্রকাশ করা হয়েছে। ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তিনটি বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন