1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন বলেন, আমার অনেক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অফার ছিলো। আমি যাইনি। কারন একটাই আমি ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত করার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে এখানে এসেছি।
শুক্রবার বিকেলে নিজ গ্রামেরবাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে নাগরিক সমাজের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান, আমি আটোয়ারীকে ওন করি। আমার অনেক স্মৃতি আছে এই গ্রামের মানুষের সাথে। আমার বাবা আমাদের পড়াশোনার জন্য আটোয়ারী ছেড়ে ঠাকুরগাঁও গিয়ে বাসা করেছেন। আমার বাবার মুদি দোকান ছিলো। উনি আমাকে সততা শিখিয়েছেন। আর এ কারনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। তিনিও বলেন আমিও আটোয়ারীর সন্তান আমরা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত করতে চাই।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী, অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সম্পাদক নজরুল ইসলাম দুলাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সন্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিতির হাতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন