1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে

মোঃ মশিউর রহমান বিপুল , কুড়িগ্রাম,
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সাফল্যের গল্প লিখলেন তরুণ ড্রোন কনটেন্ট ক্রিয়েটর নাজমুল হোসাইন (লাবু)। বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান DJI Global-এর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন বিশ্বমঞ্চে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে চরাঞ্চলের জীবন, নদী এবং সাধারণ মানুষের বাস্তবতা নিয়ে কাজ করে আসছেন নাজমুল। তার কনটেন্টে ফুটে ওঠে প্রকৃতির নিখুঁত রূপ এবং মাটির মানুষের সহজ-সরল জীবনযাপন।

জানা যায়, সম্প্রতি নাজমুল হোসাইনের ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ভিডিও আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে DJI-এর মার্কেটিং টিম তার সঙ্গে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে এই কোলাবোরেশন সম্পন্ন হয়। বাংলাদেশের কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য এটি একটি বিরল এবং গর্বের অর্জন।

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এই তরুণ নির্মাতা তার কাজের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। সম্প্রতি তিনি আরেক ড্রোন কনটেন্ট ক্রিয়েটর মোঃ সুমন শেখ (সুমন দ্যা কাইট)-এর সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে একটি ভিডিও ধারণ করেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বাস্তব মুহূর্তের মিশেলে তৈরি সেই কনটেন্টই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের জায়গা করে দেয়।

নিজের এই অর্জন প্রসঙ্গে নাজমুল হোসাইন বলেন,এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কখনোই টাকার জন্য কাজ করিনি। প্রকৃতি আমাকে টানে, প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারলেই আমি শান্তি পাই। সেই ভালো লাগা থেকেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরার চেষ্টা করি। অনেকেই ভাবে হয়তো এই কাজ থেকে অনেক আয় করি, কিন্তু বাস্তবে কনটেন্ট ক্রিয়েশন থেকে আমার তেমন কোনো আয় নেই।

সহযোগী নির্মাতা মোঃ সুমন শেখ বলেন,আমাদের জন্য এটা অনেক বড় একটি অভিজ্ঞতা। আমরা সবসময় চেষ্টা করেছি দেশের প্রকৃতি আর মানুষের বাস্তব জীবনকে তুলে ধরতে। এই স্বীকৃতি আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।

এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কুড়িগ্রামসহ পুরো বাংলাদেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। এটি প্রমাণ করে, নিষ্ঠা, ভালোবাসা এবং সৃজনশীলতা থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব।

বর্তমানে নাজমুল হোসাইন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কাজ করছেন এবং তার ক্যামেরায় নতুনভাবে তুলে ধরছেন বাংলাদেশের প্রকৃতি ও জীবনচিত্র। তার এই সাফল্য কুড়িগ্রামবাসীর জন্য গর্বের এবং দেশের জন্য একটি ইতিবাচক বার্তা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন