1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সতেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম আকন্দ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন্দকে মাইজবাগ বাজার থেকে আটক করে পুলিশ। এর আগে সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ দশটার  দিকে মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামে ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে।

এ নিয়ে মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বোন বাদী হয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন্দকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন