1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ রায়হান চৌধুরী,পঞ্চগড় ।।

পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। চিকন লাল উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজারে পাশে মহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি৷

প্রত্যাক্ষদর্শী রনজিত রায় জানান, বারঘাটি বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে একটি মহেন্দ্র শিকটিহারির দিলে আসছিল। সেই গাড়িতে প্রায় ২০ থেকে ২৫ জন ছেলে ছিল৷ গাড়িটি শিকটিহারি বাজার পাড় হয়েই বিপরীত দিক থেকে চিকন লাল ও তার স্ত্রী সহ আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা চিকন লালকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, শুক্রবার বিকালে তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে দল নিয়ে ফিরছিলেন পঞ্চগড় সদরের শেখপাড়ার খেলোয়াড়েরা। মহেন্দ্র গাড়িতে করে এসেছিলেন প্রায় ২০ থেকে ২৫ জন। খেলায় জয় লাভ করে বেপরোয়া গতিতে মহেন্দ্র গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তাঁরা। পরে শিকটিহারি বাজার পাড় হয়েই ওই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এঘনায় বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র ওই মহেন্দ্র গাড়িটিকে জব্দ করেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন