1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয় ও দারিদ্র্য বিমোচন করার দাবিতে
আজ শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে
বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , সহ-সভাপতি স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাঃ শাহাদত হোসেন, সাংবাদিক ইউনুছ আলী,মোখলেছুর রহমান,আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক এনামুল হক প্রমুখ।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, ৪ শত ৬৯ টি চরে সাড়ে ৫লাখ মানুষ এখন দূর্বিসহ জীবন যাপন করছে।প্রায় ৯২ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী, ৭০দশমিক ৮ শতাংশ দরিদ্র, ৫৩ দশমিক ৩ শতাংশ মানুষ হতদরিদ্র এসমস্ত লোক ঘুম থেকে উঠে সকালে কী খাবে এই ব্যবস্থা নেই।
এছাড়া সারাদেশে ৪৪ টি মন্ত্রণালয় আছে কিন্তু কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রয়োজন।
এই প্রেক্ষাপটে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে।এই কমিটির কাজ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।
এছাড়া উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন কুড়িগ্রামের প্রতিটি সেক্টরের অন্যায় অবিচার দুর্নীতি রোধ করে জেলার উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন