1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে  নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ।   - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে  নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ।  

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলায় ১৬ টি নদ নদীর মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধকুমর পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে, পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। বুধবার সকাল দুধকুমার  পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।


স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে  নদীর তীরের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হয়েছে। আবাদি জমি, পুকুর, রাস্তা-ঘাট ও বসতবাড়ি তলিয়ে গেছে। চরাঞ্চলের বহু গ্রাম এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে স্থবিরতা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “দুধকুমর পয়েন্টে বুধবার সকাল ৬টায় পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন