1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন”আমার চোখে জুলাই বিপ্লব” জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা

জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগ এর বাস্তবায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মোঃ সাইফুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল – কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে। এবং সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন