1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না-রুহুল কবির রিজভী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না-রুহুল কবির রিজভী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না।তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে।তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা।এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে।সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বলে জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  জুলাই -আগস্ট ২০২৪ ছাত্রজনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথি’র বক্তব্যে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না।তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে।তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা।এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে।সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডা. ইউনুস  সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি।আজকে ৩-৪ শো টাকা কাঁচা মরিচের কেজি,খাদ্য পণ্য দ্রব্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে তারপরও আমরা সমর্থন করছি।তিনি অসৎ না।শেখ হাসিনার মত পদ্মা সেতুর নামে,মেট্রোরেলের নামে,ফ্লাই ওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না।এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া।

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক  শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,  রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক  সম্পাদক  আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, বিশেষ অতিথি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন