1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে  ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

কুড়িগ্রামে  ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃমশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার দুপুর ১২ ঘটিকায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর  মহাসড়ক ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলার চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী একটি রিজার্ভ অটো নিয়ে স্ত্রীর সন্তান নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে আসেন। স্থলবন্দর ঘুরে দুপুর ১২ টায় ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি বেপরোয়া গতির ড্রামট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় ওই অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আবু বক্কর সিদ্দিক এর  কন্যা  অনার্স পড়ুয়া  ছাত্রী   আনিকা (১৮) ঘটনাস্থলেই মারা যায় । রক্তাক্ত অবস্থায় অটো চালকসহ বাকি তিনজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়া (৩০) মারা যান। মৃত অটো চালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)। এদেরকে উন্নত চিকিৎসার জন‍্য ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন