1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লাল-সবুজের দলের মেয়েরা। তুমুল আক্রমণে লঙ্কানদের রক্ষণ চুরমার করে দেওয়া স্বাগতিকরা প্রথম এক ঘণ্টার মধ্যেই ৭-০ গোলে যায়। এরপর দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাংলাদেশের মেয়েরা। তবে ৩৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সাগরিকা৷ এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুবার প্রতিপক্ষের জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

৩–০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামার পর ১২ মিনিটের মধ্যে আরও ৪ গোল করে ফেলে বাংলাদেশ। ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক করেন সাগরিকা। এর আগে ৪৮তম মিনিটে মুনকি, ৫০তম মিনিটে শিখা গোল করেন।

৮৫ মিনিটে স্কোরলাইন ৮–০ করে বাংলাদেশ। এবার গোল করেন রুপা আক্তার। দুই হালি গোল হজম করার পর একটি গোলের দেখা পায় লঙ্কানরা। তবে এরপর আরও এক গোল হজম করতে হয়েছে দলটিকে। খেলা শেষ হওয়ার বাংলাদেশের হয়ে নয় নম্বর গোলটি করেন শান্তি মার্ডি।

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। ভারতের খেলার কথা থাকলেও দেশটি নাম প্রত্যাহার করে নিয়েছে। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি। ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন