1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির -২৫ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির -২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৷

আজ রোজ বৃহস্পতিবার জেলা জামায়াতের আমীর মাও: আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসাবে ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান ( সাবেক এম.পি) ৷

বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন – সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চল পরিচালক মাও: আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ ৷

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এম.পি অধ্যাপক মুজিবুর রহমান জানান বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল ৷ আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায় এ মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে ৷

বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল বলেন- ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা, চ্যালেন্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ৷
বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ জুলুম, নির্যাতন সহ্য করে এ পর্যায়ে এসেছে, তাই এ মজলুম দলটিকে আপামর জনগণ তাদের মনে জায়গা করে নিয়েছে এবং তাদেরকে ক্ষমতায় দেখতে চায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন