1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামের আওয়ামী লীগ নেতা ও চলচ্চিত্রকার আবু সুফিয়ান ঢাকায় গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

কুড়িগ্রামের আওয়ামী লীগ নেতা ও চলচ্চিত্রকার আবু সুফিয়ান ঢাকায় গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে এমপি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পল্লবীর কালশি সেকশন-১২, ই-ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের একটি দল বাসার মালিকের অনুমতি নিয়ে নিচতলার একটি ফ্ল্যাটে প্রবেশ করে। বাড়ির দারোয়ানের সহায়তায় ফ্ল্যাটের দরজা খোলার পর আবু সুফিয়ানকে সেখানে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ও পরিচয় নিশ্চিত করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অর্থায়নের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিতাস গ্যাস অফিসের প্রায় ১,২০০ কোটি টাকার আত্মসাতের মামলায়ও তিনি অভিযুক্ত।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বুধবার সকাল ১১টায় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এই গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আইন অনুযায়ী তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন