1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে রিকশা ও ভ্যানচালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মাদারীপুরে রিকশা ও ভ্যানচালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

গরমে একটু স্বস্তি দিতে মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহির মৃধার পক্ষ থেকে রিকশা ও ভ্যানচালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শ্রমিকদলের আয়োজনে পৌরসভার ৯ নং ওয়ার্ড খাগদী বাসস্ট্যান্ডে এ স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহির মৃধা বলেন আমরা শ্রমিকদল করি তাই শ্রমিকদের সুখে দুঃখে আমরা সব সময় তাদের পাশেই থাকি তাই গরমে একটু স্বস্তি দিতে আমাদের রিকশা ও ভ্যানচালকসহ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। আমি মনে করি আমাদের শ্রমিক ভাইয়েরা ভাল থাকলে আমরা সবাই ভাল থাকব।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদারসহ অনেকে।

LN24BD /atik

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন