1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে কুষ্টিয়ার ভাঙারি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় ২ জন আটক এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে অনিয়ম: সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তা গ্রেপ্তার মাদারীপুরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা ও নিরপেক্ষতার পাশাপাশি কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এর আগে, সকালে ঢাকার রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বৈঠক হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দেন।

বৈঠক নিয়ে সাংবাদিকদের ইসি মো. আলমগীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ মোকাবিলায় পরামর্শ দিয়েছে কমিশন।

বিএনপিসহ অন্যান্য দলের আন্দোলনের বিষয় নিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচন কমিশন ভয় পাচ্ছে না। নির্বাচনের বিপক্ষে আন্দোলনের কোনো লক্ষণ দেখিনি। এ ধরণের কর্মসূচিতে ভয় না পাওয়ার জন্য প্রার্থীরাই সাহস যোগাচ্ছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন