1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে হিমশিম খেতে হবে হাসপাতালগুলোর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে হিমশিম খেতে হবে হাসপাতালগুলোর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

যেভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালগুলোর হিমশিম খেতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এডিস মশা বাহিত ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর এসব কথা বলেন।

আহমেদুল কবীর বলেন, সিটি করপোরেশনে শুধুমাত্র হটস্পট না ঠিক করে একসঙ্গে পুরো সিটি করপোরেশনে কাজ করতে হবে। হটস্পট একটা বন্ধ করলে আরেকটি তৈরি হবে। সেজন্য সামগ্রিক ভাবে কাজ করলেই এটি নিয়ন্ত্রণ সম্ভব হবে। এছাড়া বাসা বাড়ি, নির্মাণাধীন ভবনেও যাতে পানি জমে না থাকে এ দায়িত্ব নিজেদের নিতে হবে।

‘এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণ না করতে পারলে ভবিষ্যতে হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম খেতে হবে। লোকাল সরকারের অধীনে এডিস মশা নিধনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাসাবাড়িতে মশার লার্ভা নিধনে আরও সতর্ক না হলে কোনো ব্যবস্থাই কাজে দিবে না।’

ডেঙ্গুর রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালুর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, রাজধানীর কোনো হাসপাতালেই সিট ফাঁকা নেই। তারপরেও নতুন রোগীদের ফেরত পাঠানো হচ্ছে না। মেঝেতে হলেও তাদের জায়গা এবং চিকিৎসা সেবা দিচ্ছি।

সচিব বলেন, প্রতিটি হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রোগী না নিয়ে এলেও হাসপাতাল থেকে মশারির ব্যবস্থা করে দিতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন