1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাওয়া গেল পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

পাওয়া গেল পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিরা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

১ হাজারের ৯৮ ক্যারাটের হিরাটি উত্তোলন করে দেভসোয়ানা নামের প্রতিষ্ঠান
বতসোয়ানায় আবিষ্কৃত হওয়া একটি হীরকখণ্ডকে ভাবা হচ্ছে, এ যাবৎ পাওয়া এ ধরনের তৃতীয় বৃহত্তম রত্ন এটি।

বিবিসি জানায়, সপ্তাহ দু-এক আগে ১ হাজারের ৯৮ ক্যারাটের হিরাটি উত্তোলন করে দেভসোয়ানা নামের প্রতিষ্ঠান। এরপর দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে দেখানো হয়।

২০১৫ সালে বতসোয়ানায় পাওয়া আরেকটি রত্ন পাথর দ্বিতীয় বৃহত্তম হিরা হিসেবে স্বীকৃতি পায়, যার নাম লেসেদি লা রোনা। এর চেয়ে ওজনে সামান্য কম নতুন পাওয়া হিরাটি।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হিরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হিরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল।

আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি হিরা উৎপাদন হয় বতসোয়ানায়।

দেভসোয়ানার অর্ধশতকের বেশি সময়ের ইতিহাসে নতুন হিরাটি সবচেয়ে বড় বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লিনেথ আর্মস্ট্রং।

বতসোয়ানা সরকার ও ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্সের যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হয় দেভসোয়ানা।  অর্জিত অর্থে ৮০ শতাংশই লভ্যাংশ, রয়্যালটি ও কর বাবদ দেশটি পায়।

বতসোয়ানার খনিজ সম্পদ মন্ত্রী লেফোকো মোয়াগি জানান, করোনা মহামারির পর থেকে এমন সুসময় আর আসেনি তার দেশে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন