1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রতি মাসেই চীন থেকে টিকা পেতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি মাসেই চীন থেকে টিকা পেতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে বাংলাদেশ প্রতি মাসেই চীন থেকে টিকা পেতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার চীনের উপহার দেওয়া ৫ লাখ ডোজ টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আরও টিকার প্রয়োজন। আজকে গ্রহণ করা টিকাগুলোর দুই ডোজে মাত্র আড়াই লাখ লোককে টিকার আওতায় আনা সম্ভব হবে।’

তিনি বলেন, টিকাদান চালু রাখতে চীন থেকে প্রতি মাসেই কিছু ভ্যাকসিন চায় বাংলাদেশ। জুন-জুলাই থেকে তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।

করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘মানুষ যেভাবে বাড়িতে গেল, তাতে আমরা খুবই মর্মাহত হলাম। সরকার তো চেষ্টা করেছে মানুষকে সুরক্ষিত রাখার। সে জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু মানুষ সেই সুরক্ষা মানল না। চলে গেল যে যেমনে পারে।’

তিনি বলেন, ‘আমরা এটি আশা করবো- তারা যেন নিজের জায়গায় গিয়ে বেশি ঘোরাফেরা না করেন। তারা যেন ভাইরাসটা ছড়িয়ে না দেন। আমরা আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করি, যাতে ভাইরাসটি ছড়িয়ে না যায়।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়োজনমতো প্রতি মাসে কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের জন্য সরকার চীন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে।’

তিনি বলেন, ‘দেশেই টিকা তৈরির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বিবেচনা করছি আমরা।’

ড. মোমেন আরও বলেন, সিনোফার্মের এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এখন পর্যন্ত ৬০টির অধিক দেশে এটি ব্যবহৃত হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন