1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Mymensingh Corona

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা যায়।

মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন ও শেরপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫২ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন- টাঙ্গাইল সদরের ইনসান আলী (৭২)। এছাড়াও ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার মালেক খান (৫৫), গোলাপ ফুল (৫৫) এবং শেরপুর সদরের মোফাজ্জল (৭২) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন