1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বাল্য বিবাহ বন্ধ॥ কনের পিতাকে ৪০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরে বাল্য বিবাহ বন্ধ॥ কনের পিতাকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ১৫২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবদদাতা।।
মাদারীপুরের রাজৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে শুক্রবার সকালে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বাল্য বিবাহের ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের পিতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজৈর উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস দুর্যোগের মধ্যেও শুক্রবার টেকেরহাট শহীদ সরদার সাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর গোপনে বিবাহের দিন ধার্য ছিল। এ খবর গোপনে পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা । আনুষ্ঠিকতার পুর্বেই শুক্রবার সকাল ৯টার দিকে টেকেরহাট বন্দর আবাসিক এলাকার ছাত্রীটির বোনের ভাড়া বাসায় যায় মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারি মোঃ হাবিব, রাজৈর পৌর কমিশনার বাবলু বাঘা, প্রেসক্লাব সভাপতি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এখানেই ছাত্রীটি তার বোনের ভাড়াটে বাসায় থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল । পরে ছাত্রী ও ছাত্রীর পিতা মোঃ ইউসুব মাতুব্বরকে ইউএনও সোহানা নাসরিন ভ্রাম্যমান আদালতে হাজির করা হয় । ভ্রাম্যমান আদালত ঘটনার সত্যতা পেয়ে ছাত্রীর পিতা ইউসুব মাতুবরকে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে। ছাত্রীটি উপজেলার সত্যবতী গ্রামের ইউসুব মাতুব্বরের মেয়ে।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে জনগনকে সচেতন করে .তুলতে নিরন্তর কাজ করে চলছি। বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন