1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে "অদম্য মাদারীপুর" এর আয়োজনে পুরস্কার বিতরণ ও অদম্য স্বেচ্ছাসেবী সন্মাননা ২০২০ প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মাদারীপুরে “অদম্য মাদারীপুর” এর আয়োজনে পুরস্কার বিতরণ ও অদম্য স্বেচ্ছাসেবী সন্মাননা ২০২০ প্রদান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফ হাফিজ লাইভ নিউজ ডেস্ক।।

মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অদম্য স্বেচ্ছাসেবী সন্মাননা ২০২০ প্রদান করা হয়েছে। আজ ৬ই অক্টোবর ২০২১ বুধবার বিকালে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখাও তোমার প্রতিভা,মাদারীপুর সম্পর্কে কতটুকু আছে জানা” শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।এতে প্রথম হয়েছে আব্দুর রহমান, দ্বিতীয় হয়েছে তাসলিমা আক্তার, তৃতীয় হয়েছে মোঃ ইউসুফ এবং রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাদিজা হাওলাদার, দ্বিতীয় হয়েছে মাহমুদা আক্তার, তৃতীয় হয়েছে ফাতেমা আক্তার।এছাড়াও শেলিনা বেগম,মাহবুব হাসান, ফয়সাল মেহেদী,তাওহীদ সরকার,খাদিজা হাওলাদার, সবুজ বাড়ৈই, ইমন মল্লিক, সায়ন আহমেদ কে অদম্য সেচ্ছাসেবী সম্মাননা ২০২০ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক রকিবুজ্জামান। অদম্য মাদারীপুরের প্রধান উপদেষ্টা মেহেদী হাসান সোহাগের অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদম্য মাদারীপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মাদবর। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার,সদস্য ফাতেমা আক্তার সহ অদম্য মাদারীপুর এর অদম্য সেচ্ছাসেবীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন