1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার সাদুল্লাপুরে ২টি পেট্রোল বোমা ও ৩ ককটেল নিস্কিয় করলো র‌্যাব ১৩ বোম ডিস্পোজল ইউনিট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে ২টি পেট্রোল বোমা ও ৩ ককটেল নিস্কিয় করলো র‌্যাব ১৩ বোম ডিস্পোজল ইউনিট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি বাসার গেট থেকে থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সাদৃশ্য বস্তু বোমা নিস্ক্রিয় করেছে র‌্যাব ১৩ এর বোম ডিস্পোজল ইউনিট। ২৫ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর পোস্ট অফিস সংলগ্ন সাবেক বিজিবি’র সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এসব পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে। এরপর এ দিন বিকালে নলডাঙ্গা ব্রীজের নিকট নিয়ে বোম গুলো নিস্ক্রিয় করা হয়। এসময় র‌্যাব ১৩ গাইবান্ধা টিমসহ সাদুল্লাপুর থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, বোতল দুটিতে পেট্রোল ছিলো না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তুও ছিলো পলিথিনে। উদ্ধারের পর সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করার প্রাথমিক প্রস্তুতি গ্রহন করা হয়। এগুলো বোম বা বিস্ফোরক জাতীয় কোন দ্রব্য কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলো সম্পূর্নভাবে নিস্কিয় করেছে র‌্যাব ১৩ বোম ডিস্পোজল ইউনিট। এসময় তারা নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষা নীরিক্ষার পর জানা যাবে কি ধরণের বোমা ছিলো এগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন